বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার

১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩১১ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে। শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া, ডিজেল পরিবহনের ক্ষেত্রে প্রথম ৪০ কিলোমিটার পর্যন্ত নির্ধারিত ভাড়া বহাল থাকবে এবং এর বেশি দূরত্বে পরিবহন ব্যয় সংশ্লিষ্ট পূর্বের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোঃ এনামুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর