শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

পোস্টাল ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৫ জানুয়ারি নির্ধারণ

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৫১১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ

কাওছার হোসেন: পোস্টাল ভোটারদের নিবন্ধন ও আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময়সীমার পরিবর্তে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পোস্টাল ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টাল ভোটারদের নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও অধিকসংখ্যক ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫১ হাজারে।

নির্বাচন কমিশন আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে আরও অনেক যোগ্য ভোটার পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন এবং এতে ভোটাধিকার প্রয়োগের পরিধি বাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক।

বিজ্ঞপ্তিটি দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন নিউজ পোর্টালসমূহে প্রচারের জন্য পাঠানো হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর