কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ “মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেশবপুর শহরের পৌর আওয়ামী লীগের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস.আর. সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার সভাপতি মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইটালী প্রবাসী আলহাজ্ব জহুরুল ইসলাম মোল্যা, বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর নুরুল আমিন ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাষ্টার জাফর ইকবাল।
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মনিরামপুর শাখার সভাপতি অমিতাভ মল্লিক, কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি আরশাদুল ইসলাম, শামীম রেজা, আক্তারুজ্জামান, গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য কাওছার হোসেন রুবেল, সদস্য অঞ্জন কুন্ডু, রনি হোসেন, মুকুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মতবিনিময় সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিসহ বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্যান্য উপজেলা থেকে আগত নেতৃবৃন্দদেরকে বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার পক্ষ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ বুকে ব্যাচ লাগিয়ে সম্মাননা প্রদান করা হয়।