শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বিজয় দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন আয়োজন

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

কাওছার হোসেন: মহান বিজয় দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

সকাল ৮টায় শুরু হওয়া ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। উদ্বোধনের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা এবং বিভিন্ন বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই যুব ম্যারাথনের মাধ্যমে মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ গঠনে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয় দিবসকে কেন্দ্র করে তরুণদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর