শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ব্যবসা নিবন্ধনে হয়রানি কমাতে নতুন অ্যাপ চালুর ঘোষণা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৯৭ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: দেশে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে উদ্যোক্তাদের জটিলতা ও হয়রানির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৭ ডিসেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি অফিসে সরাসরি গেলে অনেক সময় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী বছর নতুন একটি অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে উদ্যোক্তারা অনলাইনে ব্যবসা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও জানান, শিল্প পার্ক ও বিসিক এলাকায় বিনিয়োগ বাড়লে কৃষিজমি রক্ষা পাবে এবং উদ্যোক্তারা নিরাপদ পরিবেশে শিল্প স্থাপন করতে পারবেন। সাতদিনব্যাপী এই মেলায় প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদের হার ১৫ শতাংশ হওয়ায় উদ্যোক্তাদের ব্যয় বেড়ে যায়। এনজিও থেকে ঋণ নিতে হলে আরও বেশি—২৫ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়, যা ব্যবসা পরিচালনাকে কঠিন করে তোলে।

তারা উল্লেখ করেন, এসএমই ক্রেডিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হলেও এটি ব্যবহার ও পরিচালনায় নানা জটিলতা রয়েছে। নির্বাচনী পরিস্থিতির কারণে অন্যান্য খাতের মতো এসএমই ঋণপ্রবাহও কমে এসেছে।

বক্তারা জানান, ব্যাংক খাতে প্রায় দেড় লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে, তবে চাহিদা কম থাকায় অর্থনৈতিক গতি মন্থর। তাই চাহিদা বাড়লে অর্থনীতি আবার সচল হতে পারে।

আলোচনায় এসএমই খাতের রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আরও সহজ করার দাবি জানানো হয়, যাতে রপ্তানি প্রক্রিয়া স্বচ্ছ ও সহনীয় হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর