শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কার্ড ছাড়াই লেনদেন, সাথী এখন গুগল পে

মুর্শিদা || যুগ্ম-সম্পাদক / ৫৭২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ

মুর্শিদা, যুগ্ম-সম্পাদকঃ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। রাজধানীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।

প্রযুক্তি জায়ান্ট গুগল–এর সঙ্গে অংশীদার হয়ে সিটি ব্যাংক এই সেবাটি চালু করেছে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা।

সিটি ব্যাংক গুগল পে–এর সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া বাংলাদেশের প্রথম ব্যাংক। এই নতুন সেবার ফলে গ্রাহকরা এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন।

এখন থেকে দেশে এবং বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে স্মার্টফোন ট্যাপ করে লেনদেন সম্ভব হবে। এতে আর আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন পড়বে না।

গুগল পে ব্যবহার শুরু করতে হলে গ্রাহকদের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে, সেখানে সিটি ব্যাংকের কার্ড তথ্য সংযুক্ত করতে হবে। সফলভাবে কার্ড যুক্ত করার পর গ্রাহকরা যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করে অর্থ পরিশোধ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো—এই লেনদেনের জন্য গুগল কোনো অতিরিক্ত ফি নেয় না।

সংশ্লিষ্টদের মতে, গুগল পে চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। একই সঙ্গে, আন্তর্জাতিক পেমেন্ট ইকোসিস্টেমে বাংলাদেশের অবস্থানও আরও সুদৃঢ় হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর