কাওছার হোসেন: আসন্ন গণভোট ও এরোয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি প্রবেশের অনুমতি পাবেন। এর বাইরে কোনো অননুমোদিত ব্যক্তির ভোটকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
যেসব ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন—
✔️ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটার
✔️ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা
✔️ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট
✔️ নির্বাচন কমিশনের বৈধ পরিচয়পত্রধারী দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মী
✔️ অসুস্থ বা অক্ষম ভোটারদের সহায়তাকারী
✔️ ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
✔️ নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি
নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হবে।
কমিশনের পক্ষ থেকে সকল ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্বাচনকালীন আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।