শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর / ২৬১ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুরের পৌর শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে দোয়া মাহফিল করা হয়েছে।

কেশবপুর পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্হতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হালিম অটল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রভাষক শাহজাহান হোসেন সাজু, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম মোড়ল, যুগ্ন আহবায়ক কবির হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, যুবনেতা সোহরাব হোসেন, যুবনেতা খলিলুর রহমান, মুনজুরুল আলম, আবু সানি রুবেল, সোহেল হোসেন, সাইদুল ইসলাম, আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম, ইয়াসিন হোসেন, রিপন হোসেন, আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা লিয়াকত আলী।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর