শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

স্বাস্থ্যঝুঁকির ভেতর পরীক্ষা, এইচএসসি কেন্দ্রে বিশেষ নজর

নিজস্ব প্রতিবেদক / ৪৭৮ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষাকে সামনে রেখে দেশের সব পরীক্ষাকেন্দ্রে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোকে নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় যা বলা হয়েছে:

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহের তাপমাত্রা পরিমাপ করতে হবে, অসুস্থতা বা সন্দেহজনক উপসর্গ থাকলে তাদের জন্য আলাদা পর্যবেক্ষণ ও ব্যবস্থা রাখতে হবে।

প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশকের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশ মশামুক্ত রাখতে হবে, পরীক্ষা শুরুর আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করতে হবে।

স্বাস্থ্যঝুঁকি বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিকটস্থ হাসপাতাল/উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পূর্ব থেকেই সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে, প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে বলা হয়েছে।

জনসমাগম এড়াতে কেন্দ্রের সামনে জমায়েত নিয়ন্ত্রণে প্রশাসন ও অভিভাবকদের সহায়তা চাওয়া হয়েছে।

 

প্রস্তুতির অংশ হিসেবে:

সকল শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির কর্মকর্তারা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর