শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ / ৩৬৫ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সাহিত্য মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সাহিত্য মেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সুস্মিতা ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।

কেশবপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর প্রবন্ধ পাঠ করেন মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ। আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান লেখক মুহম্মদ শফি, অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির, লেখক তাপস মজুমদার, কবি মকবুল মাহফুজ ও অধ্যাপক শফিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী।

বাংলা একাডেমীর সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুইদিনব্যাপী এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সাহিত্য মেলায় থাকছে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর