বিল্লাল হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়াসহ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের যশোর জেলা কর্মকর্তা দেওয়ান সোহেল রানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল, কার্য সহকারী মাহবুব আলম, অফিস সহায়ক ফারুকুজ্জামান প্রমূখ।