বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় গর্ভবতী নারীর সিজার অপারেশন সম্পন্ন

কেশবপুর প্রতিনিধি / ৫৪২ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৬:১০ অপরাহ্ণ

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে দুইদিনে ৬ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) এবং গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এই দুইদিনে সফলভাবে হাসপাতালে এ অপারেশন সপন্ন করা হয়। সিজারিয়ান অস্ত্রপচারে ভূমিষ্ঠ হওয়া সকল নবজাতক ও মায়েরা সুস্থ রয়েছে। এ নিয়ে গত এক মাসে বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন করেন কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা আক্তার। অজ্ঞান করেন কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. শরিফ ইকবাল। অপারেশনকালে সহকারী হিসেবে ছিলেন ডাঃ জি,এম,এস,কে ডালিম,  ডা. সিফাত শারমীন জিসান, সেবিকা মোহনা ও ফাতেমা খাতুন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, মঙ্গলবার ও বুধবার ৬ গর্ভবতী নারীসহ চলতি মাসে বিনামূল্যে ১৩ জন গর্ভবতী নারীর সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতালে গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর