শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে পৌর সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ২৫০ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুরে পৌর সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালকে কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

জানা গেছে, প্রায় আট কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বহুল প্রত্যাশিত পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়েছে। আইইউজিআইপি প্রকল্পের আওতায় যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বৈকালিক কাঁচাবাজারে বহুতল এ পৌর সুপার মার্কেট নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি হাজী রুহুল কুদ্দুস প্রমূখ।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মার্কেটের উন্নয়নের জন্য দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

উল্লেখ্য, প্রকল্প সূত্রে জানা গেছে, ছয়তলা বিশিষ্ট ফাউন্ডেশনে এখন নির্মাণ করা হবে তিনতলা বিশিষ্ট মার্কেট। মার্কেটের নির্মাণ কাজ ২০২৬ সালের শেষের দিকে সম্পন্ন হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর