কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলায় স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও আধুনিক করতে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’। উপজেলার সমাধান হেড অফিস, উপজেলা রোডে অবস্থিত এ প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষা ও ডায়াগনস্টিক সেবা প্রদান করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের যশোর বা খুলনায় যেতে হলেও এখন কেশবপুরেই নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পাওয়া যাবে। অত্যাধুনিক মেশিন ও দক্ষ জনবলের সমন্বয়ে দ্রুত, নির্ভুল এবং বিশ্বস্ত পরীক্ষার ফলাফল প্রদানের লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করছে ট্রাস্ট হেলথ সেন্টার।
প্রতিষ্ঠানটিতে রক্ত, প্রস্রাব ও মল পরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, হরমোন, লিভার, কিডনি, থাইরয়েড, হার্ট, এক্স-রে, ইসিজিসহ বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষা করা হবে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষার সুবিধাও থাকবে বলে জানানো হয়েছে।
স্বল্প সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ট্রাস্ট হেলথ সেন্টার কেশবপুরবাসীর আস্থা অর্জনে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগ:
📞 মোবাইল: ০১৭০৩-২০৩৩২৯