মোঃ মেহেরাজ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুর উপজেলার আলতাপোল তালতলা জামে মসজিদ সংলগ্ন একটি ঈদগাহ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী । বৃহস্পতিবার (২৯ জুন) সকালে আলতাপোল তালতলা জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর মসজিদ কমিটির এক মতবিনিময় সভায় এলাকাবাসীরা এই দাবি জানিয়েছেন ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মসজিদ সংলগ্ন পশ্চিম অংশে প্রায় ১৩ শতক খাস জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে । যেখানে দীর্ঘদিন যাবত এলাকাবাসী ঈদের নামাজ আদায় করার দাবি জানিয়ে আসছেন । তারই ধারাবাহিকতায় এবারই ঈদুল আজহার নামাজ আদায়ের মাধ্যমে ঈদগাহ ময়দানের প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি । তাই এবারের মত ঈদুল আজহার নামাজ মসজিদে আদায় করা হয়েছে । তবে মসজিদ কমিটির মতবিনিময় সভায় এলাকাবাসীরা আগামী ঈদুল ফিতরের নামাজ অত্র স্থানে আদায় করবেন বলে তারা সকলে সম্মিলিতভাবে সম্মতি জ্ঞাপন করেছেন ।
এলাকাবাসীরা আরো জানান, করোনাকালীন সময়ের পূর্ব থেকে এলাকাবাসীরা চেষ্টা করে আসছিলেন সেখানে ঈদের নামাজ আদায় করার জন্য । কিন্তু মহামারী করোনার কারণে বিগত ঈদের নামাজ আলতাপোল তালতলা জামে মসজিদে আদায় করা হয়েছিল । তবে এবার আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে একটি লিখিত আবেদন জানিয়েছি, যেহেতু অত্র জমিটি খাসের জমি তাই আমরা এলাকাবাসীরা ঈদগাহ ময়দান করার জন্য অত্র দুইটি দপ্তরে প্রাথমিকভাবে আমাদের দাবির কথা জানিয়েছিলাম এবং খসড়া সম্মতিপূর্বক এবারই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি । তবে আগামীতে পরিপূর্ণ ঈদগাহ ময়দান হিসেবে অত্র স্থানটিকে নিশ্চিত করে আমরা ঈদের নামাজ আদায় করতে চাই ।
এবিষয়ে মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ কবির হোসেন মতবিনিময় সভায় বলেন, আলতাপোল তালতলা জামে মসজিদ সংলগ্ন একটি ঈদগাহ ময়দান হলে সকলের জন্যই খুবই ভালো হবে । তিনি এই গ্রামের সন্তান তাই এই গ্রামের সকলের ভালোর জন্য সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন । সেজন্য এই গ্রামের ঈদগাহর উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের পাশে থাকবেন ।

অপরদিকে অত্র ঐ খাস জমি সংলগ্ন জমির মালিক মৃত ওয়াহেদ আলী সরদারের জামাতা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিন্টু দাবি করছেন তার শশুর মৃত্যুর পূর্বে ঐ জায়গাটি তাদের নামে লিখে দিয়েছিলেন এবং তিনি এলাকাবাসীর দাবির সাথে সহমত কিন্তু সেখানে তাদের জমিও আছে তাই সেখানে ঈদগাহ করার পূর্বে জমি জমা সংক্রান্ত বিষয় গুলোর সঠিক যাচাই বাছাই করা হোক বলে এমনটি দাবি করেছেন ।
এদিকে মসজিদ কমিটির সভাপতি সিদ্দিক তেমন কোন গুরুত্বপূর্ণ মন্তব্য না করলেও এলাকাবাসীর দাবির সাথে একমত পোষণ করেছেন এবং মসজিদ কমিটির সদস্য লালু, শহিদুল ও লতিফ তারা উভয়েই চেষ্টা করছেন এলাকাবাসীর কল্যাণে অত্র খাস জমিতে একটি ঈদগাহ ময়দান করার জন্য ।