বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ ১৪৪টি দল: রোববার শেষ হচ্ছে সময়সীমা

নিজস্ব প্রতিবেদক / ৬০৪ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ১৪৪টি দল। এসব দলকে ঘাটতি পূরণের জন্য ইসি যে ১৫ দিনের সময় দিয়েছিল, তা শেষ হচ্ছে রোববার, ৩ আগস্ট, বিকেল ৫টায়।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র জানায়, ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়। কিন্তু প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, একটিও দল প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ করতে পারেনি। এরপর কমিশন তাদের ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় বেঁধে দেয়।

নিবন্ধনের জন্য আইন অনুযায়ী যেসব শর্ত পূরণ করতে হয়, সেগুলো হলো—

✅ দলের একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি থাকতে হবে।

✅ দেশের এক-তৃতীয়াংশ জেলা এবং অন্তত ১০০টি উপজেলায় কার্যকর কমিটি থাকতে হবে।

✅ প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ জন ভোটারের স্বাক্ষরসহ সমর্থনের প্রমাণ দিতে হবে।

✅ কোনো সদস্য সংসদ সদস্য নির্বাচিত হলে বা দলের সর্বশেষ নির্বাচনে ৫ শতাংশ ভোট পেলে সেটিও বিবেচনায় আসে।

কমিশন সূত্র আরও জানায়, নিবন্ধন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। আবেদন যাচাই-বাছাই শেষে সরেজমিন তদন্ত হয়। এরপর দাবি-আপত্তির জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। আপত্তি থাকলে শুনানি নিয়ে নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

প্রসঙ্গত, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নিজস্ব নির্বাচনী প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো দল নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়। তখন থেকে এখন পর্যন্ত মোট ৫৫টি দল নিবন্ধন পেলেও বিভিন্ন কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি। এগুলোর মধ্যে রয়েছে— জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

তবে আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপা পুনরায় নিবন্ধনের সুযোগ পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধনই ফিরিয়ে দিয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর