শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ওসমান হাদির ওপর হামলা: দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৩০ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

কাওছার হোসেন: রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি এই ঘটনাকে নির্বাচনকালীন পরিবেশের জন্য “অসহনীয় ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদীর দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত শুরু করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি তদন্তে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য নেওয়া, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলক সহিংসতার কোনো স্থান নেই। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং যে-ই জড়িত থাকুক, দায়িত্বহীনতা বা অপরাধের জন্য কেউ ছাড় পাবে না।

এ ছাড়া তিনি রাজনৈতিক দল, কর্মী-সমর্থক এবং সাধারণ নাগরিকদের প্রতি শান্তি বজায় রেখে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ রক্ষা করার আহ্বান জানান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর