সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মেহেরাজ হোসেন || নিজস্ব প্রতিবেদক / ৩৮০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

মোঃ মেহেরাজ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের কেশবপুরে অবৈধভাবে সার মজুদ করায় আবুল কালাম নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট বাজারের সার ব্যবসায়ী আবুল কালাম তার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুদ করেছে এমন খবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার প্রতিষ্ঠানে ৫০ বস্তা সার মজুদ পাওয়া যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, মজুদকৃত ওই সার ন্যায্যমূল্যে কৃষকদের নিকট বিক্রির জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা করা হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর