বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

কেশবপুরে আহাদুল্লাহ সৃতি ফুটবল টূর্ণামেন্টে মোটরসাইকেল ফুটবল একাদশ জয়ী

মরিয়ম আক্তার, স্ট্যাফ রিপোর্টার / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আহাদুল্লাহ সৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার (১৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে স্থানীয় মোটরসাইকেল ফুটবল একাদশ ১-০ গোলে স্থানীয় বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (আল) বাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ইউপি সদস্য সালমা বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম (বুলু), সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, গড়ভাংগা মনোজ বসু খেলা ঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। খেলায় ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

 


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর