শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ভুয়া আন্তর্জাতিক ফোনকল বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সতর্কবার্তা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৭৫ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ

কাওছার হোসেন: সাইবার ক্রাইম ঢাকা বিভাগ সাধারণ জনগণকে ভুয়া আন্তর্জাতিক ফোন কল সম্পর্কে সতর্ক করেছে। সম্প্রতি কিছু অসাধু চক্র বিদেশি নম্বর ব্যবহার করে মোবাইল ফোনে একবার রিং দিয়ে কল কেটে দিচ্ছে, যা সাইবার প্রতারণার নতুন কৌশল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বলা হয়, +371, +375, +381, +370, +563 ও +255 কোড দিয়ে শুরু হওয়া বিভিন্ন নম্বর থেকে এ ধরনের কল আসতে পারে। এসব নম্বর থেকে কল পেলে রিসিভ করা বা ফেরত কল করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে ফেরত কল করলে অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোনের কনট্যাক্ট লিস্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা রয়েছে। ফোনে সংরক্ষিত ব্যাংকিং বা আর্থিক তথ্য থাকলে সেগুলোও ঝুঁকিতে পড়তে পারে।

এছাড়া কোনো কলের মাধ্যমে যদি #90 বা #09 চাপতে বলা হয়, সে ক্ষেত্রে তা কখনোই চাপা যাবে না। এতে প্রতারকরা সিম কার্ডের নিয়ন্ত্রণ নিয়ে ভুক্তভোগীর নম্বর অপব্যবহার করতে পারে এবং অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলতে পারে।

সাইবার ক্রাইম ঢাকা বিভাগ এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বার্তাটি অন্যদের জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর