রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উজ্জীবিত স্বাধীনতার চেতনা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২৯৯ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ

কাওছার হোসেন: দীর্ঘ ১৮ বছর বিরতির পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা নতুন করে জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধানরা।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং গণমাধ্যম প্রতিনিধিরাও অংশ নেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজে মোট ২৫টি কন্টিনজেন্ট অংশ নেয় এবং রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। প্যারেড পরিচালনায় দায়িত্ব পালন করেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল এস এম আসাদুল হক। উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুসজ্জিত সামরিক যানবাহনে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ। তাদের সালাম প্রদান পুরো আয়োজনকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

কুচকাওয়াজে আধুনিক সমরাস্ত্র প্রদর্শনের পাশাপাশি আকাশপথে আর্মি, নেভি, বিজিবি ও র‍্যাবের অংশগ্রহণে ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। প্যারা কমান্ডোদের দুঃসাহসিক ফ্রিফল জাম্প দর্শকদের মুগ্ধ করে। পরে বাংলাদেশ বিমান বাহিনীর আকর্ষণীয় এরোবেটিক প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে ব্যানার ও বিলবোর্ড স্থাপন এবং প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।

এ আয়োজন সফল করতে বিভিন্ন সরকারি সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘ বিরতির পর এমন আয়োজন দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, গৌরব ও স্বাধীনতার চেতনাকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর