শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

স্মার্ট অর্থনীতি ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মোঃ শাহাদাৎ হোসেন || ব্যবস্থাপনা সম্পাদক / ৩৯৩ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ

মোঃ শাহাদাৎ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদকঃ সোশ্যাল জাস্টিস ফর অল প্রোগ্রামে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিনে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়েজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন মানুষও ভুমিহীন গৃহহীন থাকবে না। চলমান গণতান্ত্রিক ধারার কারণেই উন্নয়ন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, খুনিদের ক্ষমতায় এনে বাংলাদেশের মাথা নত হতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের মানুষ হবে স্মার্ট নাগরিক। প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে, সে পরিকল্পনা করে তা বাস্তবায়নের কাজ চলছে। সরকার প্রধান আশা করেন, আইসিটি সেক্টর হবে আগামী দিনের সবচেয়ে বড় রপ্তানীখাত।

দেশের সকল সংকটে পাশে দাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যান ব্যাংকসহ প্রবাসীদের কল্যানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বৈধ পথে প্রবাসীদের রেমিস্টেন্স পাঠানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণই ভোটের মালিক। সময়মত জাতীয় সংসদ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর