রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২১ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের সন্তান বাচ্চু রহমান ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন নিজের পরিবার, এলাকা এবং সমগ্র যশোরবাসীর জন্য।

নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা বাচ্চু রহমানের বাবা নজরুল ইসলাম আনসার বাহিনীর সদস্য এবং মা বিলকিস বেগম একজন গৃহিণী। ছোটবেলা থেকেই বাবার ইউনিফর্ম, বুট ও বেল্ট তাঁর কাছে ছিল অনুপ্রেরণার প্রতীক। সেই শৈশবের স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার মধ্য দিয়ে।

শিক্ষাজীবনে তিনি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হওয়ার সুযোগ সম্পর্কে জানার পর তিনি পুলিশ ক্যাডারকে নিজের চূড়ান্ত লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন।

সাফল্যের পথ তাঁর জন্য সহজ ছিল না। ৪৫তম বিসিএসে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তিনি ভেঙে পড়েননি। বরং সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নতুন উদ্যমে প্রস্তুতি চালিয়ে যান। পরবর্তীতে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিজের স্বপ্নকে আঁকড়ে রেখে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জনের অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।

প্রস্তুতির সময় তিনি নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র পড়তেন। বিশেষ করে নারী নির্যাতন, মাদক, ধর্ষণ এবং সাইবার অপরাধসংক্রান্ত খবর তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলত। এসব অভিজ্ঞতা থেকেই মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বাচ্চু রহমানের ভাষ্য, তাঁর লক্ষ্য কেবল একটি পদ অর্জন নয়; বরং সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ দিয়ে একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা।

যশোরের কেশবপুরের এই কৃতী সন্তানের অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে স্বপ্ন দেখতে, পরিশ্রম করতে এবং প্রতিকূলতাকে জয় করার সাহস জোগাবে—এমন প্রত্যাশাই সবার।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর