নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ জুলাই (শনিবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন দেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব।
আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন বিচারপতি মো. জয়নুল আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
চলচ্চিত্র ও নারী উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুকা নাসরীন রাকা, মিস বাংলাদেশ ১৯৯৫, বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি থাকবেন মাসুকা নাসরীন রাকা, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, এবং ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুশফিকুল আলমসহ গণমাধ্যম, ব্যবসা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া। স্বাগত বক্তব্য রাখবেন মো. শাহিন হোসেন, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক অভয়নগর। সঞ্চালনা করবেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।
এ আয়োজনে মিডিয়া, উদ্যোক্তা, আইটি, রিয়েল এস্টেট, মানবিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৩০ জন গুণীজনকে “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”-এ ভূষিত করা হবে।
আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, “সমাজ ও দেশের জন্য কাজ করে যাওয়া মানুষদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই এ ধরনের সম্মাননার মাধ্যমে গুণীজনদের উৎসাহিত করতে।”
এই আয়োজনে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ গঠনে নিবেদিত মানুষদের মূল্যায়নের মাধ্যমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।