শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের

মোঃ আতিক হাসান || ক্রীড়া প্রতিবেদক / ৬০০ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

মোঃ আতিক হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩ এর টেস্ট ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের লিডেই ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে মিরপুর টেস্ট।

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৭ রান। ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ১২৮ রান।

দিনের শেষদিকে ব্যাটে নেমে সাকিব-তাইজুলের স্পিনে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথি দল। পিটার মুর ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন।

প্রথম ইনিংসে ৬৬তম ওভারে বোলিংয়ে আসা সাকিব আল হাসান এবার বল হাতে নেন শুরুতেই। দলীয় ১ রানের মাথায় জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার।

এদিকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাতটি হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ১ রান করা মারি কমিন্সকে সাজঘরে পাঠান তিনি। এরপর আইরিশ অধিনায়ক আন্ড্রু ব্যালবির্নেও সুবিধা করতে পারেননি। দুঅঙ্কের ঘর ছোঁয়ার আগেই বোল্ড হয়ে ফেরেন তাইজুলের বলে। করে যান ৩ রান।

চতুর্থ উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে কার্টিস ক্যাম্ফের ১ রান করে ফিরে যান।

এর আগে প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫৫ রানের লিড মিলেছে সাকিবদের।

আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৪০ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে স্বাগতিকরা দেখা পায় বড় সংগ্রহের আশার। মি. ডিপেন্ডেবল আউট হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টেলএন্ডার। ৩৮ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

শেষটায় মেহেদী হাসান মিরাজের (৫৫) প্রতিরোধ গড়া ফিফটি বাংলাদেশকে এনে দেয় দেড়শ পেরোনো লিড।

আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনে নেন ৬ উইকেট। ২৮ ওভারে দেন ১১৮ রান। মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট নেন দুটি করে উইকেট।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর