শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

ইসলামী ব্যাংকের ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক জনশ্রুতি / ৪৮০ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জনশ্রুতি: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার মে ২০২৫ পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক মোঃ মাহবুব আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান।

এবারের পরীক্ষায় দেশের ৪২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ২,৪৯৩ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এর মধ্যে পার্ট-১ পরীক্ষায় ৯৬০ জন এবং পার্ট-২ পরীক্ষায় ৯০১ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১,৮৬১ জন।

ব্যাংক খাতের পেশাগত উৎকর্ষতা ও ইসলামিক ব্যাংকিং জ্ঞান প্রসারে ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ পরীক্ষাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, এই ডিপ্লোমা প্রোগ্রাম ব্যাংক কর্মকর্তাদের ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় আরও দক্ষ করে তুলবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর