শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি মাসের শেষে

মোঃ সুলতান জসিম || নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

মোঃ সুলতান জসিম, নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের (ইসি) সবচেয়ে বড় কাজ ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করা যা ইতিমধ্যে সফলতার সহিত সম্পন্ন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। আর সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন।

স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান উপজেলা পরিষদের নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রথম দিকে সারাদেশের প্রায় ৫০০ উপজেলা পরিষদের ভোট করতে তফসিল ঘোষণা করা হতে পারে। এবারও আগের বারের মতো কয়েক ধাপে ভোট সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আরো জানা গেছে, সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে নবনির্বাচিত এমপিদের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের কাজও দ্রুতগতিতে চলছে নির্বাচন কমিশনে।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে চলতি জানুয়ারি মাসের শেষের দিকে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর