বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ও তদারকি জোরদার ঈদের ছুটিতেও মণিরামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত ঈদের ছুটিতে তেল সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ কলম আর প্রযুক্তির শক্তিতে এগিয়ে চলা কাওছার হোসেনের জন্মদিন আজ কেশবপুরে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম কেশবপুরে মেকানিকের দোকান থেকে সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৬২ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

কাওছার হোসেন: যশোরের কেশবপুরসহ আশপাশের এলাকায় পেট্রলপাম্প থেকে তেল সংগ্রহ করে খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং ভোগান্তি বাড়ছে দিন দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পেট্রলপাম্প থেকে সরকার নির্ধারিত মূল্যে তেল কিনে তা মজুদ করে রাখছেন। পরে সেই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, পেট্রলপাম্পে নির্ধারিত দামে তেল পাওয়া গেলেও খোলা বাজারে তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এতে তাদের দৈনন্দিন চলাচল ও জীবিকা নির্বাহে বিঘ্ন ঘটছে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

সচেতন মহলের মতে, নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হলে এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই জনভোগান্তি কমাতে এবং বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর