বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুরে এমপিকে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কেশবপুরে বেপরোয়া গাড়ি চালনা, পরে গাড়ি থেকে মাদক উদ্ধার সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ও তদারকি জোরদার ঈদের ছুটিতেও মণিরামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত ঈদের ছুটিতে তেল সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ কলম আর প্রযুক্তির শক্তিতে এগিয়ে চলা কাওছার হোসেনের জন্মদিন আজ কেশবপুরে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম কেশবপুরে মেকানিকের দোকান থেকে সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

কেশবপুরে জাটকা ইলিশ বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ১০০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

কাওছার হোসেন: কেশবপুর পৌর শহরের মাছ বাজারে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত অভিযানে কামরুজ্জামান (৪৫) নামের ওই মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান পৌর বাজারে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ বিক্রি করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা প্রায় ৩ কেজি (১০ ইঞ্চির কম) জাটকা ইলিশ পরে কেশবপুর শিশু সদন এতিমখানা-এ বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও কেশবপুর থানা পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, কেনাবেচা, পরিবহন, মজুত বা বিনিময় করা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় এই দণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর