শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

চাকরিজীবীদের জন্য টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ

দৈনিক জনশ্রুতি ডেস্ক / ২০০ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা। আগামী ১৩ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমী। ফলে চাকরিজীবীরা এদিন ছুটি পাবেন।

আসছে আগামী ১৩ অক্টোবর রবিবার তার আগের দুইদিন শুক্র ও শনিবার থাকায় টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

একজন কর্মচারীকে ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিনদিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর