শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৩৩৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩) বিকাল ৩টায়, রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ-এর কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহ হলো:

 

বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিঃ-

 

চেয়ারম্যান: শেখ হাসিনা এমপি; সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ।

কো-চেয়ারম্যান: কাজী জাফর উল্লাহ; সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

সদস্য সচিব: ওবায়দুল কাদের এমপি; সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

সদস্য: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহঃ-

 

১) ইশতেহার প্রণয়ন উপ-কমিটিঃ

আহ্বায়ক: ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি,

সদস্য সচিব: ড. সেলিম মাহমুদ।

২) নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটিঃ

আহ্বায়ক: অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন,

সদস্য সচিব: অ্যাড. নজিবুল্লাহ হিরু।

৩) নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটিঃ

আহ্বায়ক: লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি,

সদস্য সচিব: অ্যাডভোকেট তারানা হালিম।

৪) দপ্তর ব্যবস্থাপনা উপ-কমিটিঃ

আহ্বায়ক: কাজী জাফর উল্লাহ্,

সদস্য সচিব: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

৫) নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটিঃ

আহ্বায়ক: অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন,

সদস্য সচিব: ওয়াসিকা আয়শা খান এমপি‌।

৬) লিয়াজোঁ উপ-কমিটিঃ

আহ্বায়ক: মো: রশিদুল আলম,

সদস্য সচিব: বি. এম মোজাম্মেল হক।

৭) পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটিঃ

আহ্বায়ক: সাবের হোসেন চৌধুরী এমপি,

সদস্য সচিব: অ্যাড. সানজিদা খানম।

৮) প্রচার ও প্রকাশনা উপ-কমিটিঃ

আহ্বায়ক: ড. কামাল আবু নাসের চৌধুরী,

সদস্য সচিব: ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

৯) মিডিয়া উপ-কমিটিঃ

আহ্বায়ক: আসাদুজ্জামান নূর এমপি,

সদস্য সচিব: অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি।

১০) পেশাজীবী সমন্বয় উপ-কমিটিঃ

আহ্বায়ক: ড. মশিউর রহমান,

সদস্য সচিব: ডা. রোকেয়া সুলতানা।

১১) আইটি বিষয়ক উপ-কমিটিঃ

আহ্বায়ক: প্রফেসর ড. মো. হোসেন মনসুর,

সদস্য সচিব: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

১২) বিদেশী মিশন/সংস্থা উপ-কমিটিঃ

আহ্বায়ক: অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির,

সদস্য সচিব: ড. শাম্মী আহমেদ।

১৩) সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটিঃ

আহ্বায়ক: মোজাফ্ফর হোসেন পল্টু,

সদস্য সচিব: শ্রী অসীম কুমার উকিল এমপি।

১৪) অর্থ বিষয়ক উপ-কমিটিঃ

আহ্বায়ক: কাজী আকরাম উদ্দীন আহমদ,

সদস্য সচিব: মো. সিদ্দিকুর রহমান।

১৫) ধর্ম বিষয়ক উপ-কমিটিঃ

আহ্বায়ক: খন্দকার গোলাম মওলা নকশবন্দী,

সদস্য সচিব: অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

 


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর