শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বাউফলে চেয়ারে বাসাকে কেন্দ্র করে কৃষকদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক / ৪৩১ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১:১১ অপরাহ্ণ

বরিশালের পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খানকে (৪৭) কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সোয় ১টার দিকে পৌর শহরের হাসন দালাল মার্কেটের কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুন খানকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থনীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খান ঘটনার দিন সোয়া ১টার দিকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কৃষি ব্যাংকের সামনে আসলে তার আপন চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে ৩-৪ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায়, পিঠে, পেটে ও কোমড়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকেরা আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপেল মাহামুদ ফিরোজের বাসায় অনুষ্ঠান চলাকালীন সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, ‘মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে ডুকে মগজ দেখা যাচ্ছে। ভিতরে রক্তক্ষরণ থাকতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি।’

উল্লেখ্য, এ ব্যাপারে কৃষক দলের আহবায়ক ফয়সাল খানকে তার মোবাইল ফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘খবর পাওয়ার সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে।’


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর