শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

‘বিশ্বজয়ী’ ৪ হাফেজকে ইসলামিক ফাউন্ডেশনের সংবর্ধনা

বিল্লাল হোসেন || সহ-সম্পাদক / ২২৮ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ

বিল্লাল হোসেন, সহ-সম্পাদকঃ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী ৪ জনকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়।

পুরস্কার বিজয়ী চার জন হাফেজের মধ্যে রয়েছেন- ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪ এ ১ম স্থান (৩০ পারা হিফজ) অর্জনকারী হাফেজ মো. আনাছ বিন আতিক এবং হাফেজ মুয়াজ মাহমুদ (১৫ পারা হিফজ)। এছাড়া ৪০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ইরান-২০২৪ ও ১৯তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলজেরিয়া-২০২৩ এ যথাক্রমে ১ম ও ৩য় স্থান অধিকারী হাফেজ বশির আহমদ এবং ৮ম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ইরান-২০২৪ এ ৩য় স্থান অধিকারী হাফেজ মো. মুশফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ীদের হাতে উপহার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর