বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

মেধায় চূড়ান্ত ভর্তির পর মাভাবিপ্রবিতে আসন ফাঁকা ৫৬

শামীম || মাভাবিপ্রবি প্রতিনিধি / ২০১ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

শামীম, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধার চূড়ান্ত ভর্তি ৫ অক্টোবর, ২০২৪ থেকে ২৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সম্পন্ন হয়। ভর্তির কার্যক্রম শেষে জানা যায়, মাভাবিপ্রবিতে ৮১৯ জনের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়েছে আর এখনো ফাঁকা আছে ৫৬ জনের আসন।

ফাঁকা আসনের মধ্যে সিএসই বিভাগে ১টি, আইসিটি বিভাগে ১টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি, এফটিএনএস বিভাগে ৭টি, ইএসআরএম বিভাগে ২টি, বিজিই বিভাগে ২টি, বিএমবি বিভাগে ১টি, সিপিএস বিভাগে ৪ টি, পদার্থবিজ্ঞান বিভাগে ৩টি, রসায়ন বিভাগে ৪টি, গণিত বিভাগে ৪টি, পরিসংখ্যান বিভাগ ৯টি, হিসাববিজ্ঞান বিভাগে (এ ইউনিটে ১টি, বি ইউনিটে ১টি ও সি ইউনিটে ২টি), ব্যবস্থাপনা বিভাগে (এ ইউনিটে ৫টি, বি ইউনিটে ফাঁকা নাই ও সি ইউনিটে ফাঁকা নাই), অর্থনীতি বিভাগে (এ ইউনিটে ৬টি, বি ইউনিটে ফাঁকা নাই ও সি ইউনিটে ফাঁকা নাই) এবং ফার্মেসি বিভাগে ফাঁকা নাই।

উল্লেখ্য, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রথম বর্ষের প্রথম ক্লাস/অরিয়েন্টেশন ২৮ অক্টোবর (সোমবার) বিভাগ অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক উপস্থিত থাকবেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর