মোঃ মোজাফ্ফর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ ‘‘মেধা ও মননে সুন্দর আগামী’’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৬ জুন) পিকেএসএফ এর অর্থায়নে এবং সমাধানের বাস্তবায়নকৃত কৈশোর কর্মসূচির আওতায় মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে সমন্বিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা মহিলা কর্মকর্তা মৌসুমী আক্তার । 
সমাধান প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শফউল ইসলাম (সহঃ পরিচালক) ও আইটি কর্মকর্তা মোঃ শামীমুর রহমান । অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুনসুর আলী । সহযোগিতা করেন অন্যান্য কর্মীবৃন্দ। আয়োজন করেন কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ মঈনুল ইসলাম । এছাড়াও আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উক্ত অনুষ্ঠানে দৈহিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ১০০মি. দৌড়, আবৃত্তি, আর্ম রেসলি, চিত্রাংকন, চেয়ার সিটিং, বালিশ খেলা ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় শ্যামকুড় ইউনিয়ন একাদশ কিশোর ক্লাব চালুয়াহাটি ইউনিয়ন একাদশ কিশোর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ।
মনিরামপুর আদর্শ সম্মিলনীউচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা শেষে সম্মানিত অতিথিবৃন্দ খেলাটির শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রত্যেক তিনজন কিশোর ও তিনজন কিশোরী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন এবং তাদের প্রত্যককে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় ।