কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আহাদুল্লাহ সৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার (১৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে স্থানীয় মোটরসাইকেল ফুটবল একাদশ ১-০ গোলে স্থানীয় বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (আল) বাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ইউপি সদস্য সালমা বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম (বুলু), সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, গড়ভাংগা মনোজ বসু খেলা ঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। খেলায় ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।