শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন : সম্পূর্ণ তফসিল ও ভোটগ্রহণের তারিখ ঘোষণা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩৯২ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

কাওছার হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করেছে। ঘোষিত এ সময়সূচি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ জুড়ে চলবে মনোনয়ন, যাচাই, আপিল ও প্রচারণাসহ নির্বাচনী নানা কার্যক্রম।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। যাচাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে প্রার্থীদের।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি বরাদ্দ হবে নির্বাচনী প্রতীক। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা।

সবশেষে, তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঘোষিত এই সময়সূচি অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের বড় রাজনৈতিক কর্মযজ্ঞটি সম্পন্ন হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর