শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৬১ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ

কাওছার হোসেন: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শোক পালনের অংশ হিসেবে বুধবার ২ জানুয়ারি দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব কর্তৃক জারি করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর