শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৩২৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশের কোনো স্থানে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এই সময়জুড়ে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা ও কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে জরুরি সেবা ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর