মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৯৩ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনসাফনগরে ‘১ টাকার বাজার’ আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়া জেলা।

ব্যতিক্রমী এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাত্র ১ টাকার বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ দেওয়া হয়। প্রচলিত ত্রাণ বিতরণের পরিবর্তে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পান। আয়োজকদের মতে, এতে সহায়তার পাশাপাশি মানুষের আত্মমর্যাদা ও স্বাভাবিক পছন্দের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আয়োজনে অংশ নিতে কুষ্টিয়া থেকে ইনসাফনগরের উদ্দেশে যাত্রাপথে স্বেচ্ছাসেবকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দুর্গম সড়ক, কাদামাটির পথ, নদীর উত্তাল পরিস্থিতির পাশাপাশি হঠাৎ বৃষ্টি ও প্রবল বাতাসে যাতায়াতও কঠিন হয়ে পড়ে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর প্রত্যয় থেকে স্বেচ্ছাসেবকেরা তাদের কার্যক্রম চালিয়ে যান।

স্থানীয় বন্যাকবলিত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন স্বেচ্ছাসেবকেরা। দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবিলায় সামাজিক দায়িত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ভিবিডি কুষ্টিয়া জেলার আয়োজকেরা বলেন, দুর্যোগের সময় সহায়তা শুধু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সম্মান, প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দেওয়াও গুরুত্বপূর্ণ। ‘১ টাকার বাজার’ সেই মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজন করা হয়েছে।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটের সময়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর