শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় মনিরামপুরের জয় লাভ

মরিয়ম আক্তার, স্ট্যাফ রিপোর্টার / ৩০২ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ

যশোরের কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় বুধবার (১৯ অক্টোবর) বিকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলার ভারপাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আলী হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জলি আক্তার, যশোর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা সমবায় অফিসার তরিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা যুবউন্নয়ন অফিসার লুৎফর রহমান, কেশবপুর উপজেলা যুবউন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, কেশবপুর মণিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন, কেশবপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, থানার এস আই হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, আমানুর রহমান, জি এম মিজানুর রহমান মিল্টন প্রমুখ।

উল্লেখ্য, খেলায় মণিরামপুর উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে চৌগাছা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম ও আরজান আলী। ধারা বর্ননায় ছিলেন রেজাউল করিম ও মহির উদ্দীন মাহী।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর