দৈনিক জনশ্রুতি ডেস্কঃ যশোরের কেশবপুরের তরুণ ও বহুমুখী প্রতিভাবান সাংবাদিক মোহাম্মদ কাওছার হোসেন-এর আজ জন্মদিন। এ উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহলের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সাংবাদিকতাকে তিনি কেবল তথ্য পরিবেশনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখেন। সেই দর্শনকে সামনে রেখে পেশাগত দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাংবাদিকতা অঙ্গনে তিনি গড়ে তুলেছেন একটি স্বতন্ত্র অবস্থান।
বর্তমানে তিনি স্থানীয় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক জনশ্রুতি’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ, ফিচার লেখা, ভিডিও সম্পাদনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনায় সমান দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। তার সাংবাদিকতা জীবনের সূচনা হয় কপোতাক্ষ নিউজ২৪.কম-এ স্টাফ রিপোর্টার হিসেবে। পরবর্তীতে ডেইলি সমতা, নিউজ ভারত বাংলা, দৈনিক দেশসেবা, বিশ্বেবাংলাদেশ২৪.কম এবং প্রবাসীর দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি সত্যনিষ্ঠ, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতাকে প্রাধান্য দিয়েছেন।
সাংবাদিক সংগঠন অঙ্গনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, জনতার অনলাইন প্রেস ক্লাব ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে সংযুক্ত রয়েছেন।
শিক্ষাগত জীবনে তিনি University of Development Alternative (UODA) থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করেন এবং ASA University Bangladesh থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া Bangladesh Institute of Management (BIM) থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাভ করেন, যা তার পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।
সাংবাদিকতা ও প্রযুক্তিতে নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। Press Institute Bangladesh (PIB) থেকে অনলাইন মিডিয়া ম্যানেজমেন্ট, বেসিক সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা Reuters-এর Facebook Journalism Project-এ অংশগ্রহণ তার পেশাগত দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে। COVID-19 মহামারির সময় Jeon Bangladesh Limited ও Muktopaath প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিশেষ কোর্স সম্পন্ন করেন।
প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি Techbond IT Limited-এর অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স (২০২১) এবং Digital Literacy Center-এর “Digital Literacy Course for Youth” (২০২২)-এ অংশগ্রহণ করেন। এছাড়া Pragoti IT থেকে বেসিক ডেটা এন্ট্রি প্রশিক্ষণ এবং The Asia Foundation ও Sajida Foundation আয়োজিত সাইবার হাইজিন প্রশিক্ষণ (২০২৫) গ্রহণ করেন। ডিজিটাল মার্কেটিংয়ে তার আগ্রহ ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ASTRA IT Institute থেকে সার্টিফিকেট (২০২৫) এবং UniAthena ও Cambridge International Qualifications (CIQ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত “Basics of Digital Marketing” কোর্স সম্পন্ন করেন।
২০২৪ সালে AI in Bangladesh Summit-এ “উদ্ভাবনী চিন্তার জন্য” সম্মাননা লাভ করেন তিনি, যা তার সৃজনশীলতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন লেখক, গবেষক ও সংবাদ বিশ্লেষক হিসেবেও পরিচিত। তার কাজের মূলভিত্তি সত্যনিষ্ঠতা, নিরপেক্ষতা ও মানবিক দায়বদ্ধতা। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ।