রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুড়া সীমান্ত সড়কে মোটরসাইকেলের চাকা ফেটে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের চেংনী নামক এলাকায় মোঃ ইন্তাজ আলীর মনোহরী দোকান ঘরের সামনে লেংঙ্গুরা সীমান্ত সড়ক (বর্ডার রোডে) এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ হালিম হোসেন (১৮) ও তার ভগ্নিপতি একই এলাকায় মুজিবর রহমানের ছেলে মোঃ নবী হোসেন (৩৫) এবং একই এলাকার (কুমিল্লাপাড়া) মোঃ কবির হোসেনের ছেলে মোঃ হৃদয় মিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদের দিন নিজ বাড়ী থেকে দুপুরের খাওয়া শেষে পাহাড় দেখার উদ্দেশ্য একই পরিবারের ওই তিনজন একটি মোটরসাইকেলে করে কলমাকান্দা উপজেলার লেংগুড়া সীমান্ত সড়কে ঘুরতে যান। ওই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংনী নামক এলাকায় সড়কে পৌঁছলে মোটরসাইকেলের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর