মোঃ আক্তারুজ্জামান বাবু, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুর রাজনগর বাঁকাবর্শী বিলে অপরিপক্ক ধান কেটে এক একর জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে। বাধা দেওয়ায় ৪ নারীসহ ৫ জনকে মারাত্মক আহত করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত জব্বার আলী সরদারের ২ নং রাজনগর বাঁকাবর্শী মৌজায় হাল ১৮৮৬ ও সাবেক ১২৩১ দাগে ১ একর ১২ শতক ধানী জমি রয়েছে। যা পৈত্রিক সূত্রে তাঁর ৫ পূত্র এবং তার ওয়ারেশগণ ভোগ-দখল করে চাঁষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটি প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের পায়তারা করে আসছে। গত ৮ ফেব্রুয়ারি ঐ জমিতে ধানের চারা রোপন করেন মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার ও হযরত সরদার এবং তাদের আরো ৩ ভাইয়ের ওয়ারিশগণ।
কিন্তু গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষরা উক্ত ১ একর ১২ শতক জমির ধান নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। জমির ধান নষ্ট করে দেওয়ায় দরিদ্র পরিবারের মানুষগুলো দিশেহারা হয়ে পড়ে। এব্যাপারে মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত উক্ত ১ একর ১২ শতক জমিতে ধান চাঁষ করে আমাদের ৫ ভাইয়ের পরিবারের সন্তানরা কোন রকমে জীবন-যাপন করে আসছি। এলাকার শহীদ, আলতাফ, মজিদ, বাবু, সুমন, সবুজ, রিপন-সহ অজ্ঞাত ব্যাক্তিরা ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ঐ জমিতে রোপনকৃত সকল ধান নষ্ট করে দিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধান করে।
পরবর্তীতে ইসমাইল সরদার ও হযরত আলী সরদার এবং তাদের আরও তিন ভাইয়ের ওয়ারিশগণ দেরিতে হলেও উক্ত জমিতে পুনরায় ধানের চারা রোপন করেন। সার ওষুধ ও পানি দিয়ে পরিচর্যার কারণে নাবিতে ধানের ফলন আসে । ধান পরিপক্ক না হলেও পূর্বপরিকল্পিতভাবে শুক্রবার সকালে শহীদ মোড়ল, আলতাফ মোড়ল, রিপন ও মনিরুজ্জামান এর নেতৃত্বে দেশীয় অস্তে সজ্জিত হয়ে ২০/২৫ জন উক্ত ধান কাটা শুরু করে। এ সময় আব্দুর রশিদ, শাহানারা বেগম, মর্জিনা বেগম, লিপি খাতুন, খাদিজা বেগম ধান কাটতে বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। দেশীয় অস্ত্রের হামলায় তারা মারাত্মক আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে প্রথমে কেশপুর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে থানার এস আই তাপস রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলেছেন। সাথে সাথে তিনি তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।