এম.কে.আর শেখ কামাল, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মোঃ রাশেদুল শেখ (১৮) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত টাইলস মিস্ত্রির বাড়ি ফরিদপুর সদর থানার কবিরপুর চর গ্রামের আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে। ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে মুন্সি বাড়ি কাজ করতে গিয়ে এঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল সেখ মাগুরার জাহিদ মিস্ত্রির অধীনে টাইলস মিস্ত্রির কাজ করতো। জাহিদ পূর্ব হাসামদিয়া গ্রামের বাচ্চু মুন্সির বাড়ির দুই তলা ভবনে টাইলসের কাজ পেয়ে তারা ২জন করছিলেন। বিল্ডিং এর পিছনে রাশেদুল কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয় ভাঙ্গা থানার তদন্ত অফিসার এস,আই খালেদ জানান, টাইলস মিস্ত্রির এক শ্রমিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাশেদুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।