শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২১৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে। শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া, ডিজেল পরিবহনের ক্ষেত্রে প্রথম ৪০ কিলোমিটার পর্যন্ত নির্ধারিত ভাড়া বহাল থাকবে এবং এর বেশি দূরত্বে পরিবহন ব্যয় সংশ্লিষ্ট পূর্বের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোঃ এনামুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর