রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

মনিরামপুরের মুজগুন্নীতে বিএনএফ এর অর্থায়নে ও সমাধানের বাস্তবায়নে গাভী বিতরণ

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৩২৪ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ

দৈনিক জনশ্রুতি ডেস্কঃ যশোর জেলার মনিরামপুরের মুজগুন্নীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএন‌এফ) এর অর্থায়নে ও সমাধানের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় “গাভী পালন কর্মসূচি” প্রকল্পের উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।

দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সমাধান নির্বাহী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সমাধান (কার্যক্রম) এর সিনিয়র ব্যবস্থাপক মোঃ মুনছুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএন‌এফ) এর নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় (ভারপ্রাপ্ত), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সমাধানের পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (ফাইন্যান্স) মোঃ শাহাদাৎ হোসেন, উপ-পরিচালক মোঃ শফিউল আলম, এম‌আইএস কোর্ডিনেটর মোঃ কামরুজ্জামান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন এরিয়ার দায়িত্বপ্রাপ্ত এরিয়া সমন্বয়কবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার “গাভী পালন কর্মসূচি” এর উপকারভোগীরাসহ সাধারণ এলাকাবাসী।

উল্লেখ্য, সকল অতিথিদের বক্তব্য প্রদান শেষে বিএনএফ এর “গাভী পালন কর্মসূচি” প্রকল্পের উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর