শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা

মুর্শিদা খাতুন সুমি, নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ

মুর্শিদা খাতুন সুমি, নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলতে পারবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরীক্ষামূলকভাবে এ সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সার্ভিস লেন ব্যবহার করে মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে। সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না। মোটরসাইকেলকে গতিসীমা মেনে পদ্মা সেতু পার হতে হবে জানিয়ে কাদের বলেন, মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সুযোগটি বাতিল করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শৃঙ্খলা নষ্ট করলে সুযোগটি বাতিল করা হবে। আশা করি, আপনারা সুযোগটি নষ্ট করবেন না।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর