শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বৃষ্টির পর বাড়তে পারে শীতের প্রকোপ

মুর্শিদা খাতুন সুমি || যুগ্ম সম্পাদক / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ণ

মুর্শিদা খাতুন সুমি, যুগ্ম সম্পাদকঃ রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ভোর থেকেই। তবে বৃষ্টিপাত কেটে গেলেই ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকেই প্রায় সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা আজ কাটতে শুরু করবে। বৃষ্টিপাত কেটে গেলেই ধীরে ধীরে বাড়বে শীতের প্রকোপ। মিগজাউমের কারণে শীত একটু দেরিতে আসছে। আগামীকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) অধিকাংশ জায়গায় বৃষ্টি কেটে গিয়ে রোদের দেখা মিলবে। তবে আকাশ কিছুটা মেঘলা থাকবে।

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর