শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

১৪৪৭ হিজরির জাকাত ও ফিতরা: স্বর্ণ, রূপা ও খাদ্যদ্রব্যের নির্ধারিত হার প্রকাশ

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৪৫৯ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ

কাওছার হোসেন: রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়া ১৪৪৭ হিজরি (২০২৬ খ্রি.) সালের জাকাত ও সদকায়ে ফিতরের নেসাব ও পরিমাণ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানায়, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী ৫২.৫ ভরি রূপার বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে এ বছরের নেসাব নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। মোট সম্পদের ওপর ২.৫ শতাংশ হারে জাকাত আদায় করতে হবে।

স্বর্ণের নেসাবও নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ঘোষিত বাজারমূল্যের ভিত্তিতে। ২২ ক্যারেট স্বর্ণের জাকাতযোগ্য মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার এবং সনাতন স্বর্ণের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।

সদকায়ে ফিতরের হারও নির্ধারণ করা হয়েছে বিভিন্ন খাবারের ভিত্তিতে। কিশমিশের জন্য ২,৮০০ টাকা, পনিরের জন্য ২,৬৫০ টাকা, খেজুরের জন্য ২,০০০ টাকা, যবের জন্য ৪৫০ টাকা এবং গম বা আটার জন্য সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রূপার বাজারমূল্য এলাকায় ভিন্ন হতে পারে, তাই নিজের এলাকায় বাজারমূল্য যাচাই করে জাকাত দেওয়া উচিত।

জাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষের সময় সম্পূর্ণ নেসাব থাকা আবশ্যক, আর সদকায়ে ফিতরের ওয়াজিব হওয়ার জন্য ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় নেসাবের মালিক থাকা যথেষ্ট।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর